উত্তরদিনাজপুর

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিধায়ক তহবিলের বরাদ্দকৃত অর্থে সমসপুর উচ্চ বিদ্যালয়ে জেনারেটর প্রদান

গ্রামগঞ্জের বিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিধায়ক তহবিলের বরাদ্দকৃত অর্থে সমসপুর উচ্চ বিদ্যালয়ে জেনারেটর প্রদান করা হল। সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায় সমসপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যদের উপস্থিতিতে এই জেনারেটরটি প্রদান করেন। এদিন সিপিএম বিধায়ক দেবেন্দ্র নাথ রায় জেনেরাটরটি চালু করে এর উদ্বোধন করেন। জানা গেছে বিধায়ক তহবিলের চার লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ডিজেল চালিত কুড়ি কেভির এই জেনেরাটরটি স্কুলকে তুলে দেন বিধায়ক। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সামসুর রহমান রাজা, পরিচালন সমিতির সদস্যরা।

        এদিন সিপিএম বিধায়ক দেবেন্দ্র নাথ রায় বলেন বিধায়ক তহবিল থেকে হেমতাবাদ ব্লকের তিনটি উচ্চ বিদ্যালয়ে ও হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি জেনেরাটর বসানো হয়েছে। তার মধ্যে এদিন সমসপুর উচ্চ বিদ্যালয়ে প্রদান করা জেনেরাটরটির উদ্বোধন করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/PUuMsiQ0Sjg